" পাহাড় নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার তামাশা করছে "। পাহাড়ে সেনা প্রত্যাহার প্রসঙ্গে আজ এভাবেই কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃনমূল সরকারকে কটাক্ষ করলেন সিপিএম পলিটবুরোর সদস্য তথা সাংসদ মহম্মদ সেলিম। তবে তিনি পাহাড়ে আধাসেনা মোতায়েনের দাবি করেন। রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিপিএমও'র পদযাত্রীদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংসদ সেলিম বলেন, " কেন্দ্র ও রাজ্য সরকার পাহাড়ে আগুন বোজানোর বদলে আগুন নিয়ে খেলছে। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক বৈঠকের নামে তামাশা করছে বিজেপি ও তৃনমূল দল। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন জঙ্গলমহলে সেনা প্রত্যাহারের জন্য আন্দোলন করেছিলেন। আর এখন পাহাড়ে সেনা প্রত্যাহার করায় সরব হয়েছেন "। মহম্মদ সেলিম এও বলেন, " আমরা পাহাড়ে শান্তি চাই, মানুষের ঐক্য চাই "।
উত্তরদিনাজপুর